গাজায় ৮-৯ মিনিট পর পর বিমান হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল

গাজা উপত্যকায় গড়ে প্রতি ৮ থেকে ৯ মিনিট পর পর বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এমন পরিস্থিতিতে গাজার বেসামরিকদের জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে শুক্রবার সতর্ক করেছে জাতিসংঘ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) উদ্ধৃতি দিয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গত ২৪ ঘণ্টায় গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

ফলে গাজার বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে। গড়ে প্রতি ৮ থেকে ৯ মিনিট পর পর একটি করে বিমান হামলা চালানো হচ্ছে। 

জাতিসংঘের প্রতিনিধিরা বেসামরিক ফিলিস্তিনিদের গতিবিধি নজরে রাখছেন উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু বৃহস্পতিবার উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে দক্ষিণে চলে গেছেন সাড়ে ১৬ হাজার ফিলিস্তিনি নাগরিক। পথে ত্রাণকর্মীরা রয়েছেন, তবে তারা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলেও জানান এই মুখপাত্র।

ইসরায়েলের মুহুর্মুহু হামলা সত্ত্বেও লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক পরিবার-পরিজন নিয়ে গাজা সিটিতে থেকে গেছে। তাদের অনেকেরই সেই এলাকা ছেড়ে যাওয়ার মতো অর্থ বা সক্ষমতা নেই। এদের বেশির ভাগ মানুষই মানবিক সহায়তার ওপর নির্ভর করেন, কারণ সেখানকার জরুরি পরিষেবাগুলো বন্ধ বা সরিয়ে নেওয়া হয়েছে। ডুজারিক জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা এবং এর বাইরে মানবিক কার্যক্রম সম্পূর্ণরূপে সহজ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ওসিএইচএ।
 

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।