গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচ ইউনিট

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় কাঁচাবাজার ও মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে আব্দুস সুহানের কাঁচাবাজার ও মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ভোগড়া মডান ফায়ার সার্ভিস থেকে ৩ ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও দুই ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন জানান, খবর পাওয়ার পরই একে একে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগুন পুরোপুরি না নিভে গেলেও নিয়ন্ত্রণে রয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।