গাজীপুরে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবোঝাই অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরের ইউটা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর নগরের দক্ষিণ সালনা এলাকার ইউসুফ আলীর ছেলে অটোরিকশার চালক এমদাদুল হক ও অজ্ঞাতপরিচয় এক নারী। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে উল্টো দিক থেকে আসা যাত্রীবোঝাই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আবুল ফজল বলেন, দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে পাঁচজন আহত রোগী ভর্তি আছেন; তাদের চিকিৎসা চলছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।