গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ কবর থেকে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

গোপালগঞ্জের ঘটনার দায় কাকে দেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারণ করবে এ দায় কার, আপনারা জানতে পারবেন।

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। তবে টার্মিনাল চালুর বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।

এছাড়া গোপালগঞ্জের ঘটনা লাইভ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তবে ঘটনাস্থলে যারা ছিলেন না তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।