চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে তাঁরা ভবনটির ৯ তলা থেকে নিচে পড়ে যান। নিহত শ্রমিকেরা হলেন ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম। তিনি বলেন, তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওই ভবনের আরেক শ্রমিক মো. রাসেল বলেন, কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিনজন ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিনজনই একসঙ্গে নিচে পড়ে যান।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।