চট্টগ্রামে ৩৯০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম মোল্লা (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১১ মে) বিকালে ওই এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের দায়কান্দা এলাকার বাসিন্দা। তিনি ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার ঢাকা জেলার জয়েন্ট সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়েছেন।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকার কামরাঙ্গীরচর, বগুড়া, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতেন।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিবার কক্সবাজার থেকে প্রতি পিস ইয়াবা ১২০ টাকা করে কেনার কথা জানিয়েছেন তিনি।

কেউ যাতে সন্দেহ না করে সে জন্য অভিযুক্ত ব্যক্তি ইয়াবার লেনদেন কক্সবাজার সমুদ্রসৈকতেও করতেন বলে জানান উপপরিচালক।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।