চলে গেলেন ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী জাহানারা ভূঁইয়া

ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া।

ডায়াবেটিসের কারণে অচল হয়ে পড়ে দুটি কিডনি। ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন এই অভিনেত্রী।

প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন জাহানারা ভূঁইয়া।

সত্তর দশকে স্বামী চিত্রপরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার হাত ধরে চলচ্চিত্রে আসেন জাহানারা। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন তিন শতাধিক সিনেমায়। তবে চলচ্চিত্রে তারা যাত্রা শুরু হয় গীতিকার হিসেবে।
সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার, নির্মাতা এবং প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন জাহানারা ভূঁইয়া।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।