চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন- জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)।

এর আগে বুধবার (৯ জুলাই) রাত পৌনে ৩টার দিকে উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং স্থানীয়ভাবে তৈরি তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছর ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে। যৌথ বাহিনীসহ আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।