চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল–এলডিপির ৩ নেতা আটক

কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল, এলডিপি এবং স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের থানায় রাখা হয়েছে।

আটকরা হলেন—চান্দিনা পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্লাহ, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. আলাউদ্দিন এবং চান্দিনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।

স্থানীয় সূত্র জানায়, ঢাকার বনানীর ঠিকাদারি প্রতিষ্ঠান আলীসা এন্টারপ্রাইজ এর ম্যানেজার রেজাউল করিম চান্দিনা পল্লী বিদ্যুৎ সমিতির দরপত্র থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল কিনেছিলেন। রোববার দুপুরে এসব মালামাল ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ তাঁকে ফোন করে দলীয় পরিচয় দেন এবং মালামাল নিতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এরপর ওয়ালী উল্লাহ সমিতির স্টোররুমে অপর দুই নেতাকে নিয়ে হাজির হন। ঠিকাদার টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে মেজর মাহমুদের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনী তিন নেতাকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।