চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ

আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে। রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান শফিকুল আলম।

ন্ত্রণালয়ের প্রচার শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী রফিকুল আলম প্রাথমিক সময়সূচী তুলে ধরে উল্লেখ করেন বলেন, ২৬ মার্চ বিকেলে অধ্যাপক ইউনূসের চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

২৭ মার্চ, প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করবেন ও ভাষণ দেবেন। পরে প্রধান উপদেষ্টা ইউনূস চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

২৮ মার্চ, ইউনূস বেইজিংয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন।

২৯ মার্চ সকালে তার পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেইদিন রাতে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

রফিকুল আলম জানান, সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমানে উচ্চ পর্যায়ের সফরের সময় আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, এ সফর সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস ব্রিফিং করবে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন আলোচনার জন্য বাংলাদেশের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য চলতি সপ্তাহের শুরুতে- পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

 

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।