চুয়াডাঙ্গায় বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত সাজ্জাদ হোসেন জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।

পুলিশ মামলার বরাতে জানায়, ভুক্তভোগী মেয়ে জীবননগর পৌর এলাকার মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত সাজ্জাদ হোসেন প্রায়ই তাকে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে গত ১৫ জুলাই বিকেলে জীবননগর বাজার থেকে বাড়িতে ফেরার পথে আসামি সাজ্জাদ বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে ভুক্তভোগী মেয়ের বাবা সুমন মিয়া জীবননগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।