চুরির অভিযোগে শিশুর গলায় জুতার মালা, ছবি ভাইরাল

রাজবাড়ীতে জুতা চুরির অভিযোগে এক শিশুর গলায় জুতার মালা পরানো ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবার (১৯ জুলাই) ফেসবুকে ছবিটি ভাইরাল হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পাংশা শহরের অনুপ দত্ত নিউ মার্কেটের দ্বিতীয় তলায় মো. শাহজাহান আলীর পিকে সুজে এ ঘটনা ঘটে।

গোলাম মোস্তফা নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার ১০-১২ বছর বয়সী এক শিশু পিকে সুজ থেকে জুতা চুরি করছিল। এসময় ধরে তার গলায় জুতার মালা দিয়ে ছবি তোলা হয়। তখন আমি নিষেধ করেছিলাম। পরে শিশুটিকে তারা ছেড়ে দেয়।

পিকে সুজের মালিক মো. শাহজাহান আলীর ছেলে আসাদুজ্জামান শামীম বলেন, প্রায় একমাস আগে ওই ছেলেটি একবার চুরি করেছিল। এরপর থেকে আমরা খোঁজে ছিলাম। হঠাৎ বৃহস্পতিবার আমাদের দোকানের নিচ তলায় চুরি করে আমাদের দোকানের চুরি করার সময় হাতেনাতে ধরা পরে। এসময় মার্কেটের অনেক মানুষ জড়ো হয়। তখন একেকজন একেকরকম কথা বলে। এরমধ্যেই জুতার মালা পরিয়ে দেয় সবাই। এসময় কেউ ওই ছবি তুলে ফেসবুকে দিয়েছে। তবে ঘটনাটি খুবই দুঃখজনক। এরকম হবে বুঝতে পারিনি। তবে কাল এ নিয়ে বাজার বণিক সমিতির নেতারা বসবেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) এস এম আবু দারদা বলেন, বিষয়টি আমি কিছু সময় আগে জেনেছি। ওসিকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।