চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

20 fay 6 2 24 চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি সাব- রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাফিজুর রহমান বাবলু উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আনিসুজ্জামান জোয়ার্দ্দারের ছেলে। বাবলু চেক জালিয়াতির একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের কারাদন্ড দেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন বাবলু। আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া হাফিজুর রহমান বাবলুর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিকেলেই সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।