চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও, জরুরি সভা ‘পণ্ড’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে আন্দোলন করায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভা শুরু হয়নি। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় আসন বণ্টন নিয়ে জটিলতা নিরসনে ভর্তি উপ-কমিটির এ সভা হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে নিজ বিভাগের শিক্ষকদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে তালা ঝুলিয়ে পোস্টার সাঁটিয়ে দেন শিক্ষার্থীরা।

পোস্টারের লেখা হুবহু তুলে ধরা হলো:- ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়-এর জন্য THM বিভাগ বন্ধ ঘোষণা করা হলো-শিক্ষার্থীবৃন্দ’

এ আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে সভা শুরু হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার। তিনি বলেন, ‘আজ সভা শুরু না হলে আগামীকাল হতে পারে।’

জানা গেছে,  আসনবিন্যাস নিয়ে রাজশাহী, রংপুর ও খুলনার শিক্ষার্থীরা শিক্ষার্থী জটিলতায় পড়ায় সভা ডাকা হয়। এক বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন পড়েছে অন্য বিভাগে। শিক্ষার্থীদের ভোগান্তি কীভাবে কমানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সভায়।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার্থীদের একটি অংশের জন্য সমস্যা তৈরি হওয়ায় বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে ভর্তি উপকমিটির সভা আহ্বান করেছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।