ছাত্রদলের লোকারণ্যে ম্লান এনসিপির ইশতেহার সমাবেশ

রাজধানীতে আজ রবিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ সমাবেশ। ছাত্রদলের ছাত্র সমাবেশ ছিল শাহবাগ চত্বরে, আর এনসিপির সমাবেশ ছিল শহীদ মিনারে।

তবে এদিন সমর্থন কিংবা লোক সমাবেশের দিক থেকে ছাত্রদলের কাছে ম্লানই হয়ে গেছে এনসিপির লোকবল।

প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে দেখা গেছে, এনসিপির তুলনায় কয়েকগুণ লোক সমাগম হয়েছে ছাত্রদলের সমাবেশে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের ব্যানারে দলে দলে  নেতাকর্মীদের সমবেশস্থলে উপস্থিত হতে দেখা যায় সকাল থেকেই। এদিন ছাত্রদলের সমাবেশে দলের নেতৃবৃন্দ ছাড়াও ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভাষণে তিনি, তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চেয়েছেন। তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।’

দেশের সকল ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে জানিয়ে তিনি আরও বলেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

এদিকে, বিকেল তিনটা থেকে এনসিপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুইটার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে হাতেগোণা কিছু কর্মী ও স্টেজ সাজানোর লোকজনকে দেখা যায়।

এদিন এনসিপির সমাবেশ নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরীতে শুরু হয়। ধারণা করা হচ্ছে লোক সমাগম কম থাকায় আরও লোকের উপস্থিতির আশায় দেরীতে শুরু হয়েছে অনুষ্ঠান।

সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সকল শ্রম, আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। আমরা দায় ও দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম, আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।