ছেলের জামিন করিয়ে দেওয়ার কথা বলে নারীকে ‌ধর্ষণ

রাজধানীর ডেমরায় ছেলেকে কারাগার থেকে জামিনে মুক্তির আশ্বাস দিয়ে ৪০ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ (২৮) নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রবিবার রাতে ভুক্তভোগী নারী ডেমরা থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের শাহ জালালের ছেলে।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান জানিয়েছেন, ভুক্তভোগী ওই নারী মাতুয়াইল মেডিকেল মা ও শিশু হাসপাতালের একজন কর্মচারী। সাজ্জাদ সম্পর্কে তার বোনের শ্বশুরবাড়ির আত্মীয়। এদিকে ওই নারীর ছেলে একটি মামলায় কারাগারে থাকায় অভিযুক্ত সাজ্জাদ তাকে জেল থেকে ছাড়িয়ে আনার আশ্বাস দেন। এজন্য পাঁচ লক্ষ টাকাও দাবি করেন এবং প্রায়ই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেন।

 এরপর ২৮ সেপ্টেম্বর বিকালে মুসলিম নগরের ভাড়া বাসায় গিয়ে তিনি নারীর উপর সহিংসতা চালান। ধর্ষণের পর আলামত তিনি ঘরের এক কোণে ফেলে চলে যান।

ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।