জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ঢাবি শিক্ষার্থীসহ আহত ২

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকা সালিসে দুই ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সরফরাজ ইউসুফ শিপন (২৫) ও রবিউল ইসলাম (৫০)। তাঁদের মধ্যে শিপন ঢাবির ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গত শনিবার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরফরাজ ইউসুফ শিপন বলেন, ‘দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক বার সালিসে বসেও কোনো সুরাহা হয়নি। এর আগে গত ৮ নভেম্বর আমাদের ওপর হামলা চালানো হয়।

সে সময় ধারালো অস্ত্রের আঘাতে আমার শাশুড়ির দুই আঙুল কেটে অকেজো হয়ে যায়। এ ঘটনায় শ্বশুর সাইদুর রহমান বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া আদালতে মামলা করেছেন। তিনি বলেন, গতকাল রোববার সকালে গ্রামবাসী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে সালিস চলছিল। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই চাচা মহম্মদ আলী, চাচাতো ভাই স্বপন আলী ও চাচাতো জামাতা সাইদুলের নেতৃত্বে আমাদের ওপর আবার হামলা হয়। এ সময় আমাদের পক্ষের রবিউল ইসলামের পিঠে ছুরিকাঘাত করা হয়। আমার মাথায়, পিঠে ও কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ বিষয়ে জানতে মহম্মদ আলীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।