জয় বাংলা স্লোগানে শিক্ষার্থীদের উল্লাস, ভিডিও ভাইরাল

একদল শিক্ষার্থী ক্লাসরুমের সাউন্ডবক্স ব্যবহার করে আওয়ামী লীগের নির্বাচনি স্লোগান ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ বলে উল্লাস প্রকাশ করেছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

এ সময় তারা ক্লাসের পোশাক পরিহিত অবস্থায় পড়ার টেবিলে বসেই স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পরই ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, এক যুবক তালে তালে স্লোগান দিচ্ছেন, আর তার সঙ্গে অন্যরাও একযোগে স্লোগান তুলছেন। প্রথমে ভিডিওটি এসএ মাহী নামে এক ফেসবুক ব্যবহারকারীর আইডিতে দেখা গেলেও কিছুক্ষণ পর সেটি আর পাওয়া যায়নি। তবে ইতোমধ্যে অনেকেই ভিডিওটি ডাউনলোড করে পুনরায় ফেসবুকে শেয়ার করেছেন। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ বলেন, ‘ঘটনার বিষয়ে দুপুরে কিছুই জানতাম না, তবে বিকালে শুনেছি এরকম একটি ঘটনা ঘটেছে। সম্ভবত ক্লাস শেষের সময় বিষয়টি ঘটে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।