জাকসু নির্বাচন: জাহানারা ইমাম হলে এজিএস হলেন দুজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে জাহানারা ইমাম হলে একই ভোট পেয়ে এজিএস পদে নির্বাচিত হয়েছেন দুইজন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

নির্বাচন কমিশন জানিয়েছে, জাহানারা ইমাম হলে মোট ৩৬৭ জন ভোটার ছিলেন। এজিএস পদে লামিয়া জান্নাত ও সাদিয়া খাতুন সমান ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দুইজনই আগামী ছয় মাস দায়িত্ব পালন করবেন।

এছাড়া হলটির ভিপি পদে নির্বাচিত হয়েছেন মাহমুদা খাতুন এবং জিএস পদে জয়ী হয়েছেন রেজওয়ানা বুসরা।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাকসু ও হল সংসদ ভোট। ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে ভোটের দিন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল-সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ।

নির্বাচনে অংশ নেয় ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম এবং স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। এছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবেও ভোটে অংশ নেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।