জাতিসংঘে প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিচ্ছিলেন, উপদেষ্টা ফাওজুল কবির তখন মোবাইলে ব্যস্ত!

জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থায়ন বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বে গতকাল বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রায় ৭ মিনিট ধরে বিশ্ব অর্থনীতির বিষয়ে তাঁর বক্তব্য প্রদান করেন।

এসময় সম্মেলনের সভাকক্ষের সকলের দৃষ্টি ছিলো ড. ইউনূসের ওপর। ক্যামেরার ফোকাসও প্রধান উপদেষ্টার ওপরেই ছিল। প্রধান উপদেষ্টার  ঠিক পেছনে বসা ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ  উপদেষ্টা ফাওজুল কবির খান। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে প্রধান উপদেষ্টার বক্তব্যের পুরোটা সময় ছিলেন মোবাইলে ব্যস্ত।

এ প্রসঙ্গে ফেসবুকে দেয়া এক পোস্টে জুলকারনাইন সায়ের উল্লেখ করেছেন, পুরো বক্তব্যকালের প্রায় সাত মিনিটের জন্য ফাওজুল কবির মোবাইলে ব্যস্ত ছিলেন এবং কিছুক্ষণ পরপর মোবাইলে কিছু করছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন, সভাকক্ষে নিজ সরকার প্রধানের গুরুত্বপূর্ণ বক্তব্য চলাকালীন সময় এমন ব্যস্ততার প্রয়োজন কেন? বিষয়টি নোট নেওয়ার জন্যও হয়নি, কারণ প্রধান উপদেষ্টার বক্তব্যের কপি তাঁর কাছে সহজলভ্য ছিল।

এই ঘটনাটি উপস্থিত দর্শক ও অনলাইনে প্রকাশিত ভিডিওতে ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দ্রুত ভাইরাল হয়েছে এবং ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। অনেকে এটিকে অযত্ন এবং শোভনহীন আচরণ হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে।

এই ঘটনা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে প্রশ্ন করা হচ্ছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মঞ্চে এমন আচরণ কতটুকু গ্রহণযোগ্য।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।