জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়: জি এম কাদের

জাতীয় পার্টি (জাপা) কোনো সুবিধাবাদী দল নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। কিছু মানুষ নানাভাবে আমাদের হেনস্তা করার চেষ্টা করছেন।

শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বক্তব্য-বিবৃতি দিয়ে আমাদের কথাবার্তাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তাদের দাবি—আমরা নাকি সুবিধাবাদী, সুবিধাভোগী।’

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সব সময় জনগণের পাশে ছিল। জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে। আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে।’

দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, ‘সুবিধাবাদী কেউ জাতীয় পার্টির নেতৃত্বে আসবে না। যারা তৃণমূলে কাজ করে, তারাই দলের ভবিষ্যৎ। এখনই সময় অপপ্রচার ও দুর্নামের জবাব দেওয়ার।’

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।