জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাসদের শ্রদ্ধা নিবেদন

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু হত্যা দিবসে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন উদ্দিন মোল্লা। বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা এবং জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি কালো অধ্যায়। বঙ্গবন্ধু—বাংলাদেশ—বাঙালি এক ও অভিন্ন সত্তা উল্লেখ করে তারা বলেন, বঙ্গবন্ধু কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নন; তিনি সমগ্র বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি।

9k= জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাসদের শ্রদ্ধা নিবেদন

বক্তারা ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু জাদুঘরকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, ইতিহাস মুছে ফেলার চেষ্টা কখনো সফল হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ভাঙা কিংবা শোক দিবস পালনে বাধা দিয়ে বাঙালির হৃদয়ে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কমানো সম্ভব নয়।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।