জাবিতে ১৬ আগস্টের মধ্যে শিক্ষাপর্ব সম্পন্ন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী শনিবার (১৬ আগস্ট) এর মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রভোস্ট কমিটির সুপারিশের প্রেক্ষিতে অনুষ্ঠিত এক সভা শেষে এ নির্দেশ দেওয়া হয়েছে।

প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল প্রভোস্টকে এই সিদ্ধান্ত কার্যকরের অনুরোধ করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।

ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, বিভিন্ন হলে বর্তমানে প্রায় ১ হাজার শিক্ষাপর্ব সম্পন্ন শিক্ষার্থী রয়েছেন। তাদের হল ত্যাগের ক্ষেত্রে আমরা কঠোর ব্যাবস্থা গ্রহণ করেছি। সভায় সিদ্ধান্ত অনুযায়ী কেউ ১৬ তারিখের মধ্যে হল ত্যাগ না করলে তার জিনিসপত্র হলের প্রভোস্ট, ওয়ার্ডেন ও সাংবাদিকদের উপস্থিতিতে স্টোর রুমে রাখা হবে। পরবর্তীতে তা হলের ছাড়পত্র জমা দেওয়ার মাধ্যমে যার যার জিনিসপত্র তাকে ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি ও বীর প্রতীক তারামন বিবি হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. আবেদা সুলতানা বলেন, শিক্ষাপর্ব সম্পন্ন শিক্ষার্থীদের বিষয়ে আমরা কয়েকটি মিটিং করেছি। এই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সকল হলের প্রভোস্ট তাদের হলের শিক্ষাপর্ব সম্পন্ন শিক্ষার্থীদের চিঠি দেওয়া হবে।

চিঠিতে শনিবার পূর্বাহ্নের মধ্যে হল ত্যাগের নির্দেশ থাকবে। এরপর কেউ হল ত্যাগ না করলে তাদের রুমের সকল মালামাল প্রভোস্টের জিম্মায় নিয়ে ওই কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হবে। পরবর্তীতে হল থেকে ছাড়পত্র নিয়ে নিজ মালামাল সংগ্রহ করবেন শিক্ষাপর্ব সম্পন্ন শিক্ষার্থীরা।

এর আগে গত ১০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্ট ২০২৫ তারিখ পূর্বাহ্নের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।