জামায়াতের দুই নেতার গলায় জুতার মালা পরালেন এলাকাবাসী

গোপনে দোকানের মালামাল সরানোর সময় জামায়াতে ইসলামীর দু্ই নেতাকে আটক করে গলায় জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) দিবাগত রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আটককৃতদের একজন জামালপুর শহর জামায়াতের আমীর মোকাদ্দেস হোসেন ও অন্যজন তার সহযোগী বলে জানা গেছে।

মাদারগঞ্জ উপজেলা সদরের আল আকবা সমবায় সমিতির দোকানের মালামাল সরানোর সময় তাদের আটক করা হয়েছে। সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আ. রহিম বলেন, শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে আল আকাবা সমবায় সমিতির অফিসের নীচ তলায় তাদের পরিচালিত ‘ওয়ান এ’ নামের একটি রেডিমেড পোষাক দোকান থেকে দুইজন গোপনে তারা কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করে। এ সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামালসহ আটক করে ওই দোকানে বেঁধে রাখে। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমীর মোকাদ্দেস হোসেন। তিনি দাবি করেন দোকানে তার অংশিদারিত্ব রয়েছে।

সমিতির আরেক গ্রাহক আজাহারুল ইসলাম জানান, কয়েক হাজার গ্রাহকের ৭০০ কোটি আমানত আত্মসাৎ করে পালিয়েছে সমিতির কর্মকর্তারা। তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে ১ বছর আগে থেকে অফিস বন্ধ করে গা ঢাকা দেয়। তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল সরিয়ে ফেলায় তারা দুইজনকে আটক করেছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, দুইজনকে মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জামায়াতে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।