জামায়াত সবসময় জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি করে

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জামায়াত সবসময় জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি করে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জামায়াত ধর্মীয় আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। তারা জনগণকে বিভ্রান্ত করতে ‘জান্নাতের টিকিট’ নামে কুপন বিক্রি করেছে—আমি নিজ এলাকায় তা দেখেছি।’ তিনি আরও বলেন, ‘তাদের এক নেতা বলেছেন, সংস্কার না মানলে কোরআন অবমাননা হয়, আর তাতে জান্নাত পাওয়া যাবে না।’

এমরান সালেহ প্রিন্স অভিযোগ করে বলেন, ‘জামায়াত এখন নিজেদের দলে আওয়ামী দোসরদের স্থান দিচ্ছে। ঢাকায় তাদের সাম্প্রতিক সমাবেশে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রমাণ দেখা গেছে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত চায় নির্বাচন পেছাতে। কারণ তারা জানে, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একা অংশ নিলে তাদের আসল অবস্থান স্পষ্ট হয়ে যাবে।’ তার ভাষায়, তারা সংঘাতের মাধ্যমে নির্বাচন অনিশ্চিত করে প্রশাসনের সহানুভূতি এবং ক্ষমতার স্বাদ নিতে চায়—এটাই তাদের নতুন ধোঁকাবাজি।

সূত্র: Ekushey TV

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।