জামালপুরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাত থেকে ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। 

সরিষাবাড়ী থানা সুত্রে জানা যায়, উপজেলার পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী। এসময় কিশোর গ্যাং এর হোতা শীর্ষ সন্ত্রাসী আওনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন রাজাকে (৩৫) গ্রেফতার করা হয়।

অপর দিকে একই ইউনিয়নের মেন্দারবেড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির উদ্দিন (৬০) ও তার সহযোগী ফারুক হোসেন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।  

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ৯ টি অস্ত্র, ১৫ পিচ ইয়াবা, ৩ গ্রাম হিরোইন, ৭ টি মোবাইল ফোন, মাদক বেচাকেনার ৬ হাজার ৫শ ৫৭ টাকা, লাইটারসহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ চাঁদ মিয়া বলেন, সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রাজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, হিরোইন, ইয়াবা উদ্ধার করা হয়। পরে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে৷ 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।