জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেলো ইমামের

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক (৩০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মুসাব্বির আশিক নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, জুমার নামাজ পড়াতে আশিক হাটবাকইল এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে হামিদপুর এলাকায় একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আতিকুর রহমান বলেন, আশিক একটি মসজিদে জুমার নামাজ পড়াতে যাচ্ছিলেন। হামিদপুর এলাকায় একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।