টঙ্গীতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে

গাজীপুর টঙ্গী মিরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে চার মাসে শিশু রায়হানের মৃত্যু হয়েছে। 

রবিবার (৩ আগস্ট) সকালের দিকে তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চার মাসে শিশুকে মৃত ঘোষণা করেন।

দগ্ধরা হলেন- মোহাম্মদ রিপন (২৫) ও তার স্ত্রী হাফিজা আক্তার (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জার ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী থেকে শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। এর মধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুইজনের অবস্থাই আশঙ্কাজনক।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।