টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুরায়ে নেজামের আয়োজনে পাঁচ দিনের এই ইজতেমা আগামী মঙ্গলবার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তাবলিগের শুরায়ে নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান বলেন, প্রতিবছর ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে এই জোড় ইজতেমা আয়োজন করা হয়। দেশ-বিদেশের মুসল্লিরা এতে অংশ নিচ্ছেন। বিভিন্ন চিল্লাধারী সাথিরাও জোড় ইজতেমায় উপস্থিত থাকবেন। বিশ্ব ইজতেমার সফল আয়োজন নিশ্চিত করতে এই প্রস্তুতি নেওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, মাওলানা জোবায়ের অনুসারীদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে এটি শেষ হবে।

ওসি আরও বলেন, জোড় ইজতেমা উপলক্ষে ময়দানের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ময়দানের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।