টাইব্রেকারে হেরে এফএ কাপ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: গত মৌসুমে এফএ কাপের শিরোপা জিতে সমর্থকদের আনন্দে ভাসিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারলো না। পঞ্চম রাউন্ড টাইব্রেকারে ফুলহ্যামের কাছে হেরে বিদায় নিয়েছে দলটি।

ওল্ড ট্র্যাফোর্ডে নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয় খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের খেলায়ও গোলের দেখা পায়নি দুই দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে ( টাইব্রেকারে)। সেখানে ইউনাইটেডকে ৪-৩ গোলে হারায় ফুলহ্যাম।

ফুলহ্যামের এই জয়ে শেষ মুহূর্তের নায়ম ছিলেন গোলরক্ষক বার্নড লেনো। ম্যানইউর শেষ দুটি শট নেন ভিক্টর লিন্ডেলফ এবং জসুয়া জিরকজি। একজন শট নেন ডান প্রান্তে, আরেকজন নেন বাম প্রান্তে। দুটিই ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন লেনো। এই দুটি সেভেই ম্যাচ জয় নিশ্চিত করে ফুলহ্যাম।
ফুলহ্যামের হয়ে চারটি শট নেন রাউল জিমেনেজ, স্যান্ডার বার্গ, উইলিয়ান এবং অ্যান্তোনি রবিনসন। চারটি শটই জড়িয়ে যায় ম্যানইউর জালে। ম্যানইউর প্রথম তিন শট নেন ব্রুনো ফার্নান্দেজ, দিয়েগো দায়ত এবং ক্যাসেমিরো। এ তিনটি শট জালে জড়ালেও শেষ দুটি মিস হয়।

এর আগে ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ৪৫+১ মিনিটে গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন কালভিন ভ্যাসি। ৭১ মিনিটে গোল করে ম্যানইউকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলেরে দেখা পায়নি দুই দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবার এসে নায়কে পরিণত হন ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনো। দুটি পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে দলকে তিনি তুলে দিলেন কোয়ার্টার ফাইনালে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।