গরু চোর সিন্ডিকেটের প্রধান গ্রেপ্তার; ক্ষোভে ওসির বাড়ির গরু চুরি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চট্টগ্রামের চকবাজার থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেপ্তার করার ক্ষোভে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২ মার্চ) গভীর রাতে ওসির গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কের পূর্হাব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরির সময় বাসিন্দারা টের পেয়ে চোর বলে চিৎকার করলে গুলি ছুড়ে পিকআপে গরু নিয়ে পালিয়ে যায় চোরেরা।

স্থানীয় বাসিন্দা মাস্টার আহমদ কবিরের ছেলে মনিরুল কবির রাশেদ গরুগুলো পালন করতেন। তার বড় ভাই জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি।

স্থানীয়রা আরো জানায়, চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা অহরহ। গরু চুরির জন্য অনেককে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। সম্প্রতি ওসি জাহিদুল কবির চকবাজার থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেপ্তারের ক্ষোভ থেকেই ওসির গ্রামের বাড়ি থেকে গরু লুট করার ঘটনা ঘটে থাকতে পারে।

পেকুয়া থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।