টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন না যারা

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হয়ে রবিবার (৬ জুলাই) পর্যন্ত চলবে এই ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র আশুরা উপলক্ষে রবিবার (৬ জুলাই) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দুইদিন শুক্রবার ও শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি। ফলে এই তিনদিন টানা ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

তবে এই ছুটি প্রযোজ্য নয় জরুরি পরিষেবায় নিয়োজিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মীদের ক্ষেত্রে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহসহ জরুরি খাতগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলবে।

এই তিনদিন বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। ব্যাংক, বীমা ও শেয়ারবাজারেও বন্ধ থাকবে লেনদেন। একইসঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও এই সময়ে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ দিবস আশুরা হিজরি ১০ মহররম পালিত হয়। দিনটি স্মরণে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মুসলিম সম্প্রদায় নানা আনুষ্ঠানিকতা পালন করে থাকে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।