টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজ এখন দুইয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের এটি ক্যারিয়ারের সেরা অর্জন।

সিরিজে এক ইনিংসে ১০৪ রানের ঝকঝকে সেঞ্চুরি ও তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পেছনে ফেলে তিনি এই অবস্থানে ওঠে আসেন। বর্তমানে মিরাজের রেটিং পয়েন্ট ৩২৭, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ।

শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪০০।

ম্যাচ এবং সিরিজ সেরা নির্বাচিত হওয়া মিরাজ ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন। আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৫৫তম স্থানে। দ্বিতীয় ইনিংসে ৩২ রানে পাঁচ উইকেট নিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়েও তিনি দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন।

বোলিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের যশপ্রীত বুমরাহ।

এছাড়া, অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যেও র‍্যাঙ্কিংয়ে উন্নতির ধারা দেখা যাচ্ছে- সাদমান ইসলাম দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১৭ ধাপ এগিয়ে ব্যাটিংয়ে ৬০তম স্থানে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৯ উইকেট শিকার করে বোলিংয়ে সাত ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। নাঈম হাসান বোলিং র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।