ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন—সোহান আলী (৭), পিতা সফিউল ইসলাম এবং সিয়াম হোসেন (৬), পিতা দবিরুল ইসলাম। দু’জনেই একই গ্রামের বাসিন্দা ও আপন চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলার সময় সিয়াম হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গেই পানিতে ঝাঁপ দেয় সোহান। কিন্তু কেউই আর জীবিত ফিরে আসেনি।

স্থানীয়রা জানান, দুই শিশুই একই হাফেজি মাদ্রাসায় পড়ত। শুক্রবার মাদ্রাসা ছুটির দিনে বাড়িতে এসে খেলার সময় ঘটে যায় এই দুর্ঘটনা। পরিবারের লোকজন পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুই পরিবারে চলছে আহাজারি, কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।