ডাকসু নির্বাচনে মনোনয়ন বৈধের আপিলের শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন বৈধের আপিল করার শেষ দিন আজ।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করে বলে জানিয়েছেন ডাকসুর চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আসেনি, সতর্কতামূলক প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২৪ আগস্ট এসব আপিলের নিষ্পত্তি করে প্রার্থীতা ফেরত পাবেন কি না তা জানাবে কমিশন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রাকাশ করা হবে ২৬ আগস্ট। তার আগে কেউ প্রচার প্রচারণা চালাতে পারবে না।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়ছেন ৪৬২ জন। বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। সেই তালিকায় ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তারা লড়বেন ২৮টি পদে। যাচাই-বাছাই শেষে, মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।