ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

 নিরাপত্তায় মোতায়েন থাকছেন সাদা পোশাকে ২ হাজার ১০০ পুলিশ সদস্য ও ইউনিফর্মে আরও ২ হাজার পুলিশ। এছাড়া র‌্যাব ও সোয়াট টিমও দায়িত্ব পালন করবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ভোর থেকেই র‌্যাব ও সোয়াট টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অবস্থান করবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে ভোটারদের ৪১টি পদে ভোট দিতে হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।