ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুট, গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ২ স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুটের ঘটনা ঘটেছে। তবে পালানোর আগে পাঁচ ভুয়া ডিবিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর বোডিং এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বরিশালের গৌরনদী থানা এলাকার মো. রুবেল আহমেদ (৪০), কিশোরগঞ্জ জেলার দুলু মিয়া (৪৫), নেত্রকোনা জেলার উৎপল দেবনাথ (৪৬), মো. শরিফুল ইসলাম (৩৮) ও মো. আরিফ হোসেন (৪২)।এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ ও র‌্যাবের বিশেষ জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ডিবি পরিচয়ে কেরানীগঞ্জে নবকলি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থামায়। তাদের কাছে ডিবিপুলিশ লেখা একটি মাইক্রোবাসও ছিল। এ সময় তারা সুমন সরকার (৪০) ও অন্তর পাল ওরফে পার্থ (২৩) নামে স্বর্ণ ব্যবসায়ীকে জোর করে বাস থেকে নামায়। দুই স্বর্ণ ব্যবসায়ীসহ বাসের কয়েকজন যাত্রীদের কাছ থেকে তারা টাকা ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীরা চিৎকার করলে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। স্থানীয়দের সন্দেহ হলে ডিবি পরিচয় দেওয়া ৫ জনকে আটক করে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশকে খবর দেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু এ তথ্য নিশ্চিত করেন।

খবরওয়ালা/এফএস 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।