দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪ জন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬,০২৬ জনে। আক্রান্তদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,০১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে হাসপাতাল ভর্তি হয়েছিল তিন লাখ ২১,১৭৯ জন।



