নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা: যুবককে মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভাবি ও ভাতিজাকে নির্মমভাবে হত্যার দায়ে সাদিকুর রহমান সাদেক (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাদিকুর রহমান সাদেক আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের উজানগোকান্দি এলাকার মোবারক হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলির কাছে টাকা ধার চাইতে যান। কাকলি টাকা দিতে রাজি না হওয়ায় সাদিকুর ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। এরপর রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহা (৮) কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

পরের দিন নিহতের মা তাসলিমা বেগম অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।