ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২৬৩ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৩ জন।

শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৩ জন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৪৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত রোগটিতে এ বছর ২০২ জনের মৃত্যু হয়েছে।

এ বছরের মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে, এবং সেই সময়ে মৃত্যুও সর্বোচ্চ হয়েছে। গত মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং ৭৬ জনের মৃত্যু হয়েছে।

অক্টোবরের প্রথম তিন দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৯ জন, এবং মারা গেছেন চারজন।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এছাড়া জানুয়ারি মাসে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারি ৩৭৪ জন, মার্চ ৩৩৬ জন, এপ্রিল ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।

জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জানুয়ারি মাসে ১০ জন, ফেব্রুয়ারি ৩ জন, এপ্রিল ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কারো মৃত্যুর তথ্য স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশ করেনি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।