ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজউক ঘেরাও

রাজউকের স্বেচ্ছাচারিতা, প্ল্যান পাসে অনিয়ম, ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২০ মে) সকাল সোয়া ৯টা থেকে মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ভূমি মালিক, প্রকৌশলীসহ আবাসন খাত সংশ্লিষ্টসহ কয়েক হাজার ব্যক্তি অংশ নিয়েছেন।

কর্মসূচি থেকে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ বলেন, নতুন ড্যাপের কারণে দুই লক্ষাধিক জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ ঢাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সমন্বয়ে গঠিত ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজউক ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হচ্ছে।

আন্দোলনকারী রাজধানীর ভূমি মালিকরা বলেন, অনতিবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক, ড্যাপ সংশোধন করা হোক। আজ বিপুল সংখ্যক জমির মালিকের সমাগম ঘটেছে। আমরা রাজউকে আসতে বাধ্য হয়েছি। কারণ এর আগে আমরা রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্র্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু বারবার আমাদের দাবি অগ্রাহ্য করা হয়েছে। আজকের ঘেরাও কর্মসূচিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য রাজউক দায়ী থাকবে বলেও জানান তারা।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।