ড. মুহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ : মোস্তফা ফিরোজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রবিবার (৩১ আগস্ট) বিকেলে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে পৃথক বৈঠক করেছেন। সাংবাদিক মোস্তফা ফিরোজের মতে, এই বৈঠকগুলোতে শুধু রাজনীতি বা নির্বাচন নয়, ড. মুহাম্মদ ইউনূসের নিজের ভাগ্যও নির্ধারিত হতে পারে।

শনিবার নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-তে মোস্তফা ফিরোজ এমন মন্তব্য করেন। তিনি বলেন, ড. ইউনূস এই তিনটি দলের সঙ্গে কথা বলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমাধান করতে চাইছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতানৈক্যের কারণে এই দলগুলো যদি তাদের অবস্থানে অনড় থাকে, তবে ড. ইউনূস অস্বস্তি বোধ করতে পারেন এবং পদত্যাগ করে বলতে পারেন, “না, বাবা আমি তো এগুলোর মধ্যে নেই। তাহলে আমি বিদায় হই, তোমরা যা খুশি তা-ই করো।” রাজনৈতিক দলগুলোর এ বিষয়টি ভেবে দেখা উচিত বলে তিনি মনে করেন।

মোস্তফা ফিরোজ বলেন, যখন সেনা প্রধান অন্তর্বর্তী সরকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করেছিলেন, তখন তাদের উচিত ছিল একটি নির্দিষ্ট মেয়াদের কথা বলে দেওয়া। কিন্তু তারা তা না করে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।

তিনি মনে করেন, এই সরকার এখন মনে করছে এটি একটি গণঅভ্যুত্থানের সরকার এবং এর একটি বৈধতা আছে, তাই তারা শাসন চালিয়ে যেতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলো ছাড়া কোনো সরকার চলতে পারে না, যা এখন পদে পদে প্রমাণিত হচ্ছে।

মোস্তফা ফিরোজ বলেন, “সুতরাং আগামীকাল (আজ) আমি মনে করি শুধু রাজনীতি নয়, শুধু নির্বাচন নয়, ড. ইউনূসের হয়তো ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।