ঢাকায় মেঘলা আকাশ: কেমন থাকবে আজকের আবহাওয়া

খবরওয়ালা অনলাইন ডেস্ক:আজ দিনের তাপমাত্রা রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানায়  আবহাওয়া অফিস ।

এতে বলা হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিক থেকে। একইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা । 

আজ সকাল ৮টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ;৮৪ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২২..৫ ডিগ্রি সেলসিয়াস।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।