ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ৭

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স ব্যবসা ও আইসিইউ রোগী ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। 

বুধবার রাতে প্রথমে জরুরি বিভাগের সামনে, পরে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন শাহাদাত গ্রুপের নওশাদ, আনিসুর রহমান, রিপু ও রিয়াজ এবং বিল্লাল গ্রুপের ইমন, বাঁধন ও সুমন। এদের মধ্যে ইমনের মাথায় গুরুতর জখম ও বাঁধনের হাত ভেঙে গেছে।

হাসপাতাল সূত্র জানায়, মূলত দুই গ্রুপই দালালচক্রের সঙ্গে জড়িত। রোগী ভাগাভাগি ও বেসরকারি হাসপাতালে পাঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরেই সংঘর্ষ হয়।

ঢামেক ওয়ার্ড মাস্টার শিপন অভিযোগ করেন, শাহাদাত গ্রুপ রোগী ভাগিয়ে নিয়ে যায়। এ নিয়ে আপত্তি জানালে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। অন্যদিকে, শাহাদাত দাবি করেন, বিল্লাল গ্রুপের লোকজন আগে নওশাদকে মারধর করে, এরপরই হাতাহাতির ঘটনা ঘটে।

ঢামেক ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।