তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ

কিশোরগঞ্জের তাড়াইলে টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে থেকে এসব সার জব্দ করা হয়। 

এ সময় সার পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।

পুলিশ জানায়, দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে ৩০০ বস্তা টিএসপি সারের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনে খবর দেন। পরে উপপুলিশ পরিদর্শক লুৎফর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা কৃষি উপসহকারীদের উপস্থিতিতে সারসহ টমটমটি জব্দ করে থানায় নিয়ে যান। এ সময় চালককে পাওয়া যায়নি।

11 20250820191857 তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ

উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, ‘স্থানীয় লোকজন ফোন করে জানান, সারবোঝাই একটি টমটম গাড়ি পরিত্যক্ত অবস্থায় পুরুড়া বাজারে রয়েছে। ঘটনাস্থলে থানা-পুলিশ ও কৃষি উপসহকারীরা গিয়ে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করে থানায় নিয়ে আসে।’

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।