‘তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালালে পিঠের চামড়া থাকবে না’

তারেক রহমান ও বিএনপিকে নিয়ে আর কোনো ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলে এবং অপপ্রচার চালানো হলে পিঠের চামড়া থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল, কালো ব্যাচ ধারণ, মৌন মিছিল ও পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ হুশিয়ারি দিয়েছেন।

মীর হেলাল বলেন, যারা ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই পরাজিত শক্তি এখন আবারও ২০২৫ সালে এসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সে দলের নেতারা গুপ্তভাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, এ দেশের মানুষ একাত্তরের মতোই বাংলার মাটি থেকে এই একাত্তরের পরাজিত শক্তি গুপ্ত দলকে পিটিয়ে বিদায় করবে। বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেনো কোনো কাজ হবে না। আকাশের বিশালতার মতোই বিশাল বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মৌন মিছিলে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ১৫ উপজেলা/পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি কর্ণফুলী মেগা কনভেনশান সেন্টারের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মইজ্জারটেক এলাকায় গিয়ে শেষ হয়।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, নুরুল আনোয়ার চৌধুরী এবং আসহাব উদ্দিন চৌধুরী।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।