তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনজিওর পাঁচজনকে পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মা ও শিশু কল্যাণ সংস্থা নামের একটি এনজিওর পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রাহকরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মা ও শিশু কল্যাণ সংস্থার নামোশংকরবাটি বাগানপাড়া শাখায় ওই ৫ কর্মকর্তা-কর্মচারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মা ও শিশু কল্যাণ সংস্থার বাগানপাড়া শাখার ম্যানেজার মোছা. সামলা, ক্যাশিয়ার সুমেরা, কর্মী মোনয়ারুল ইসলাম, হালিমা খাতুন ও নাফিসা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি উজ্জলপাড়া মহল্লার তাজেমুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম বলেন, আমি জমি বিক্রি করে ৬ লাখ ৭৫ হাজার টাকা এই এনজিওতে রেখেছিলাম। কিন্তু টাকা উত্তোলন করতে দিচ্ছিল না। গত ছয় মাস থেকে দেব দিচ্ছি করছে কিন্তু দিচ্ছে না। তাই সবাই মিলে তাদের পুলিশে দিয়েছি।

একই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম বলেন, আমার ও আমার স্বজনদের মোট ১৮ লাখ টাকা এনজিওটিতে আছে। কিন্তু তারা টাকা দিতে চাইছে না। কয়েকজন কর্মকর্তা টাকা নিয়ে পালিয়ে গেছেন। তাই অন্য কর্মীদের আমরা আটক করে রেখেছিলাম। পরে তাদের পুলিশে দেওয়া হয়েছে।

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে শিশু কল্যাণ সংস্থার পাঁচজনকে আটক করা হয়েছে। গ্রাহকদের তালিকা করা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।