তিস্তায় পানি বিপৎসীমা অতিক্রম, চার জেলায় বন্যার আশঙ্কা

গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার, যা শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে অতিক্রম করে। এ সময় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৫ মিটার, যা বিপৎসীমার ওপরে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার। বর্তমানে পানি ধীর গতিতে বাড়ছে। তবে ভারতের উজানে পশ্চিমবঙ্গের দোমোহনী ও গজলডোবা এলাকায় পানির স্তর কিছুটা কমেছে, ১১ ঘণ্টায় দোমোহনীতে পানি নেমেছে ৭ সেন্টিমিটার এবং গজলডোবা ব্যারাজে ৫ সেন্টিমিটার।

যদিও উজানে পানির প্রবণতা নিম্নমুখী, তবুও রাত ১২টা পর্যন্ত তিস্তায় পানি কিছুটা বাড়তে পারে এবং পরে স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, তিস্তা অববাহিকায় আগামী ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত হতে পারে, যা আবারও পানি বৃদ্ধির মাধ্যমে নতুন বন্যার ঝুঁকি তৈরি করবে।

বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে এই ঝুঁকি বেশি বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।