তোফায়েল আহমেদ হাসপাতালে

দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) তাঁর পরিবারের এক সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওনার শরীরটা ভালো না। উনি হাসপাতালে ভর্তি। ওনার জন্য দোয়া করবেন।’

স্ট্রোকের পর থেকে তোফায়েল আহমেদের শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। কয়েক বছর ধরে তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

তোফায়েল আহমেদ ভোলা-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মোট ৯ বার জাতীয় সংসদ সদস্য ছিলেন তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের শুরুতে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছিল, ভয়াবহ স্ট্রোকের কারণে তিনি স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন, চারপাশ চিনতে পারছেন না এবং চলাফেরায় অক্ষম হয়ে পড়েছেন। খাওয়াদাওয়াও কমে যাওয়ায় তিনি শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। প্রায়ই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তাঁকে। শারীরিক অবস্থা এতটাই জটিল হয়ে পড়েছে যে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো অবস্থাও নেই।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।