দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনায় বিমানের একমাত্র পাইলট প্রাণ হারান।

আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শকদের সামনে কসরত দেখানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তটি আবু বকর নামে এক ব্যক্তি ক্যামেরাবন্দি করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে তেজস বিমানটি একটি ‘নেগেটিভ জি’ টার্ন করেছিল, যা কসরত বা যুদ্ধ কৌশলের অংশ। এরপর পাইলট বিমানটিকে আকাশে রোল করেন। কিন্তু বিমানটি তখন খুব নিচুতে উড়ছিল এবং রোলটি দ্রুত বা ঝটকা দিয়ে করা হয়নি। ফলে বিমানটি সঠিকভাবে উড়তে পারেনি এবং মাটিতে আছড়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, কসরত দেখানোর সময় বিমান কিছুটা উচ্চতা হারায়। রোল করার পর বিমান নিচে নামার সময় সাধারণের চেয়ে দ্রুতগতিতে নেমে আসে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এক আসনের হালকা যুদ্ধবিমানে আগুন ধরে যায়। পাইলট সময় না পেয়ে বের হতে পারেননি এবং বিমানভিতরে পুড়ে মারা যান।

এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড। এ দুর্ঘটনার আগে মাত্র একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছিল।

সূত্র: এনডিটিভি

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।